ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৪:৩৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৭:০১:০৮ অপরাহ্ন
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি ​ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এদিকে ঢাকায় দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলা স্কুপ/প্রতিবেদক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ