ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকায় নামতে পারল না ১০ ফ্লাইট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১১:৫৩:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:২৫:৫৪ অপরাহ্ন
​ঢাকায় নামতে পারল না ১০ ফ্লাইট কুয়াশাচ্ছন্ন রানওয়ে। ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, ভারতের কলকাতা ও ব্যাংককে অবতরণ (ডাইভার্ট) করেছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।

এদিকে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ