ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১১:২৮:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:৩৭:৫২ অপরাহ্ন
​শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পথ সুগম করতে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবস্থান পরিবর্তন করেছে ইনকিলাব মঞ্চ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। তারেক রহমানের পথে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, তাই ইনকিলাব মঞ্চ তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানায়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

শহীদ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে তারা। সেখানে শিক্ষার্থী-জনতার উপস্থিতিতে রাতভর চলে আন্দোলন। বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ