ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হামলায় পণ্ড জেমসের কনসার্ট, আহত ২৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০১:১০:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০১:১২:১০ পূর্বাহ্ন
হামলায় পণ্ড জেমসের কনসার্ট, আহত ২৫ ​ছবি: সংগৃহীত
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে প্রখ্যাত সংগীত শিল্পী জেমসের অনুষ্ঠানটি উচ্ছৃঙখল জনতার হামলায় পণ্ড হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বর্ষপূর্তি অনুষ্ঠানে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল।

জানা গেছে, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে একদল উচ্ছৃঙ্খল মানুষ। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।

এর পর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা করেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, ‘জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের সব প্রস্তুতি ছিল, কিন্তু কেন কী কারণে কারা হামলা করলো তা বুঝতে পারলাম না। আমাদের জেলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটের আঘাতে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’

বাংলা স্কুপ /প্রতিনিধি /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ