বান্দরবানে ভূমিকম্প অনুভূত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১২-২০২৫ ১২:০৮:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-১২-২০২৫ ১১:২৬:১৭ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়াও আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডলও বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২ দশমিক ০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তপত্তিস্থল থেকে দূরত্ব ২৮৯ কিলোমিটার (ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে) দূরে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স