ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:৩৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:৩৯:৫০ অপরাহ্ন
​প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত ​ছবি: সংগৃহীত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া আজ শুক্রবারের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্যকারণবশত এ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে অনুষ্ঠেয় আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ