ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:১৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৬:৫৫:১৭ অপরাহ্ন
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন ​ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, নিহতদের দাফনের জন্য দেড় লাখ টাকা করে দেবে নৌ পরিবহণ মন্ত্রণালয়। এ ছাড়া ভিজিবিলিটি ২০০ মিটারের কম হলে লঞ্চ চলবে না বলেও জানান উপদেষ্টা।

এদিকে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। এ সময় লঞ্চে থাকা চারজন কর্মীকে আটক করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি বৃহস্পতিবার রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দুইটি লঞ্চের সংঘর্ষ হয়।

উল্লেখ্য, ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সাতজন নয়, দুই লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ