‘তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১২-২০২৫ ০২:৩৮:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১২-২০২৫ ০২:৩৮:১০ অপরাহ্ন
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেন, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যেকোনো সময় ভোটার করতে পারেন। সেদিক বিবেচনায় তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই।
তবে শনিবার (২৮ ডিসেম্বর) ভোটার হতে তারেক রহমান নির্বাচন ভবনে আসবেন কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য আবেদন করবেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল। অপর দুই সদস্য হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
এ ছাড়া নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স