বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১২-২০২৫ ০৫:১৩:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১২-২০২৫ ০৮:১১:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গণসংবর্ধনাস্থলের মঞ্চে উঠে নিজের জন্য বরাদ্দ বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে সেটাতে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন।
এর আগে, লাখো জনতার মাঝ দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল দেখতে দেখতে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়েছেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিচ্ছেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন।
এদিকে দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দু’ধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স