ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১২-২০২৫ ১২:১৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১২-২০২৫ ১২:১৩:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও রাজধানীতে এতদিন শীতের প্রকৃত অনুভূতি বিশেষভাবে দেখা যায়নি। তবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ঢাকায় কুয়াশা ও ঠান্ডা বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ধীরে ধীরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি। দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে শীতের অনুভূতিও কমে আসবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স