ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৪:০৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৬:১৬:৪৫ অপরাহ্ন
​গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে ​ছবি: সংগৃহীত
গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

তিনি গণমাধ্যমকে বলেন, আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আতাউর রহমানকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল।

এদিন দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছিলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়।

এখন টঙ্গী পূর্ব থানা-পুলিশ জানাল, আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র : প্রথম আলো

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ