ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৫ ০১:৪৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৫ ০১:৪৯:১৭ অপরাহ্ন
​১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ ফাইল ছবি
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে রজব মাসের গণনা। সেই হিসেবে পবিত্র শবে মেরাজ হবে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা।

‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমনের রাত। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ