দিনাজপুরের সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রহমান আর নেই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১২-২০২৫ ১২:২৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৫ ১২:২৭:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দিনাজপুর- ৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
সােমবার (২২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে দিনাজপুর নিজ বাসভবনে অসুস্থজনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী।
তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
কাজী আবু জাফর মো.লুৎফুর রহমান চৌধুরী দিনাজপুর -৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) ১৯৮৬ সালের নির্বাচনে ন্যাপ থেকে কুঁড়ে ঘর মার্কা নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দিনাজপুর বার কাউন্সিলে ও দ্বিতীয় জানাজা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে নিজ বাসভবনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স