ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৫ ১১:১১:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৫ ১১:১১:২৭ পূর্বাহ্ন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক ফাইল ছবি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রোববার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ