জরুরি সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১২-২০২৫ ১১:০৬:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৫ ১২:০৬:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি
জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দশ লাখের অধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স