হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১২-২০২৫ ০৮:৫৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১২-২০২৫ ০৮:৫৩:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান সংক্রান্ত আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এই তথ্য জানতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে তার দেশের বাইরে চলে যাওয়ার নির্ভরযোগ্য কোনো তথ্য এখনো পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকার সম্ভাবনা কম। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে কাজ করেছি। সব সংশ্লিষ্ট এজেন্সি সমন্বিতভাবে তদন্ত চালাচ্ছে। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনা করছি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স