ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাদির মৃত্যুতে এ্যাবের শোক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৪:৫৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৪:৫৬:১৪ অপরাহ্ন
​হাদির মৃত্যুতে এ্যাবের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশি জাতীয়তবাদী আদর্শের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) শোক ও দুঃখ প্রকাশ করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ্যাব সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্বাক্ষরিত এক শোকবার্তায় নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। 

এতে বলা হয়, আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোক সহ্য করার শক্তি দান করুন-আমিন।

এ্যাব দৃঢ়ভাবে মনে করে যে, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা, নাগরিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ্যাব এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শান্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সংঘটিত এক নৃশংস ও কাপুরুষোচিত হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ