ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শান্তিনগর, মৌচাক ও মগবাজারে ককটেল বিস্ফোরণ, নারী আহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৭:০৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৭:১০:৪২ অপরাহ্ন
​শান্তিনগর, মৌচাক ও মগবাজারে ককটেল বিস্ফোরণ, নারী আহত ​ফাইল ছবি
ঢাকার মৌচাকে ‘ফ্লাইওভার থেকে ছুড়ে মারা’ ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যান থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।”

ওই কর্মকর্তা বলেন, “মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গিয়েছেন।” সূত্র: বিডিনিউজ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ