প্রকাশ্যে পোস্টার টাঙানো
অভিযোগ প্রত্যাখান করলেন হাবিবুর রশিদের সমর্থকেরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১২-২০২৫ ০৪:৪৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৫ ০৫:২২:২৪ অপরাহ্ন
গুগল ম্যাপে ঢাকা-৯ আসনের কিয়দংশ
নির্বাচন কমিশনের আচরণবিধি ভঙ্গ করে প্রকাশ্যে পোস্টার টাঙানোর অভিযোগ প্রত্যাখান করেছেন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের সমর্থকেরা।।
তাঁরা বলছেন, নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী এলাকার সকল পোস্টার ও ব্যানার আমরা নিজ উদ্যোগে সরিয়ে ফেলেছি। বিষয়টি নির্বাচনী এলাকার সকলেই অবগত রয়েছেন।
অভিযোগ প্রত্যাখান করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রার্থীর সমর্থকেরা এ কথা জানান।
তাঁরা আরো বলেন, ইতোমধ্যে লক্ষ্য করছি, কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোস্টার টানানো সংক্রান্ত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আমাদের প্রার্থীকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এসব পোস্টার আমাদের কোনো নেতাকর্মী টানাননি। যারা এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের প্রতি অনুরোধ—এ ধরনের হীন ও অপরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। জনগণ সবকিছুই বোঝে এবং সত্য কখনো চাপা থাকে না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স