খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১২-২০২৫ ০২:২২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৫ ০৫:১২:২৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, চিকিৎসকেরা যে ওষুধ দিচ্ছেন, তা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা খুবই আশাবাদী, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।
ডা. জাহিদ বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স