ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৩:০১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৩:০৯:৩২ অপরাহ্ন
লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ