ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৭:৪১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৭:৪১:৩৫ অপরাহ্ন
​রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ ​ফাইল ছবি
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পেতে লড়াই করছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২ কোটি ভিত্তি মূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। 

আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।  এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার–রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি।

আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ