ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে তেজগাঁওয়ে নজরকাড়া এয়ার শো

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৩:৫৪:৩৪ অপরাহ্ন
বিজয় দিবসে তেজগাঁওয়ে নজরকাড়া এয়ার শো সংবাদচিত্র: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে আকাশকে বর্ণিল করে তুলতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ‘এয়ার শো’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে শুরু হওয়া এই প্রদর্শনীতে আকাশজুড়ে চোখধাঁধানো কসরত দেখাচ্ছে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার।

প্রদর্শনীতে অংশ নেওয়া একাধিক উড়োজাহাজ একসঙ্গে আকাশে উড়ে বিভিন্ন রঙ ছড়িয়ে দিচ্ছে, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করছে উচ্ছ্বাস। এ সময় হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উড়িয়ে নিতে দেখা যায়।  বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ