ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:১৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:১৫:৫২ অপরাহ্ন
​স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সড়ক  অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইনশৃঙ্খল নিয়ন্ত্রণের ব্যর্থ হয়েছেন। দেশের জনগণের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। 

একইসঙ্গে দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করেন  তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ