ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬ , ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিঙ্গাপুরের পথে ওসমান হাদি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:০৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:০৯:০২ অপরাহ্ন
​সিঙ্গাপুরের পথে ওসমান হাদি ​ফাইল ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত আছেন।

এর আগে  দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে বিমানবন্দরের উদ্দেশে বের করে নেওয়া হয়। বেলা ১১টা ২০ মিনিটে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (১৪ ডিসেম্বর) ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ