ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে তামিমের ক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১২:০৩:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১২:০৩:১৩ অপরাহ্ন
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে তামিমের ক্ষোভ ফাইল ছবি
ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিভিন্ন স্তরের ক্রিকেটাররা তাদের ন্যায্য অধিকারের দাবি জানাতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সে বিষয়েই প্রশ্ন তুলেছেন তিনি। রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই প্রতিবাদ জানান তারকা এই ক্রিকেটার।

ফেসবুক পোস্টে তামিম ইকবাল স্পষ্টত বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হলো দেশের ক্রিকেটাররাই। অথচ শনিবার (১৩ ডিসেম্বর) একাধিক ডিভিশনের বেশ কিছু ক্রিকেটার তাদের যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে বিসিবিতে গেলে তাদের মাঠের গেটে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

তামিম এই ঘটনাটিকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, দাবি জানাতে যাওয়া ওই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়।  যদিও শেষ পর্যন্ত ক্রিকেটারদের একটি প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের সুযোগ দেয়া হয়, তবে অনেক ক্রিকেটারের সঙ্গে করা আচরণ নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। স্ট্যাটাসে একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাখেন তামিম ইকবাল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ