ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় চলন্ত বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:৫৩:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:৫৪:২৮ অপরাহ্ন
বাড্ডায় চলন্ত বাসে আগুন ​ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ