ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:২০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৫০:৩৫ অপরাহ্ন
​হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা তারেক রহমানের ​ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নির্দেশনা দেন।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ