ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ওসমান হাদিকে গুলি, ছাত্রদলের নিন্দা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৩:৩২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৩:৩২:৪৭ অপরাহ্ন
​ওসমান হাদিকে গুলি, ছাত্রদলের নিন্দা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে  নিন্দা জানান তিনি।

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ওসমান হাদি গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। 

তিনি লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ