তফসিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১২-২০২৫ ০৭:৩০:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১২-২০২৫ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তপশিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই তফসিল প্রমাণ করছে, বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের জনগণ দেড় যুগেরও বেশি সময় ধরে জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্রের যাত্রা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিলো না। আমরা সবসময় বলেছি, নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ।” তিনি জানান, এই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে বিএনপি স্বাগত জানাচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬
আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স