ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ৪১১

​ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৫:০২:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৫:০২:১৩ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু ​ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৪। আক্রান্ত ৯৯ হাজার ৪৯৩ জন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে দুজন ও সিলেট বিভাগে ছয়জন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬.৯ শতাংশ এবং নারী ৩৩.১ শতাংশ। এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৭ হাজার ২৫৩ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ