ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার রাজধানীর পরিবাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১২:৩৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১২:৩৩:১১ অপরাহ্ন
বুধবার রাজধানীর পরিবাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ফাইল ছবি
শীতকালীন নিয়মিত সংরক্ষণ ও মেরামত কাজের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবাগ এলাকার নির্দিষ্ট অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

সোমবার (৯ ডিসেম্বর) এনওসিএস পরিবাগ,ডিপিডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (অ. দা.) প্রকৌ. মোহাম্মদ মাজেদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- নির্ধারিত সময়ে এনওসিএস পরিবাগ বিভাগের আওতাধীন ইন্টার্ন প্লাজা, ২২/৭ ফ্রি স্কুল স্ট্রিটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- রক্ষণ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে গ্রাহকদের নিজ নিজ প্রতিষ্ঠানে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে অবিলম্বে বিদ্যুৎ চালু করা হবে।

ডিপিডিসি জানায়, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি, এবং এ কাজে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ