ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘পণ্যের দাম কমে যাওয়ায় স্থলপথে ভারতীয় পণ্য আমদানি বন্ধ’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৬:০৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৬:০৯:৪৬ অপরাহ্ন
​‘পণ্যের দাম কমে যাওয়ায় স্থলপথে ভারতীয় পণ্য আমদানি বন্ধ’ ফাইল ছবি
পণ্যের দাম কমে যাওয়ায় ভারত থেকে স্থলপথে পণ্য আমদানি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

তিনি বলেন, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। পণ্যের দাম আর যেন কোনো অবস্থাতেই না কমে সেজন্য আমরা বিভিন্ন ধরনের প্রদক্ষেপ নিয়েছি। স্থলপথে ভারত থেকে যেটা আমদানি হতো সেটা বন্ধ। মার্কেটে যেন অতিরিক্ত সাপ্লাই না হয়ে যায় তার জন্য খাদ্যবান্ধব কর্মসূচি বন্ধ। খাদ্য উপদেষ্টা বলেন, ধান-চাল কেনার মাধ্যমে সরকার কাজ করছে দ্রব্য উঠিয়ে নেয়ার জন্যে। এতে মার্কেটে চাহিদা বাড়বে দামটাও স্ট্যাবল হবে। আবার আমরা ছাড়া শুরু করবো দুই মাস পর থেকে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ