ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তফসিল রেকর্ড করার জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:৫৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৫:৪৭:২৯ অপরাহ্ন
​তফসিল রেকর্ড করার জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ড করতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।

 বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ