ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৬:১৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:২৬:২৫ অপরাহ্ন
​জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে নিজ বাসার সামনে থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, শওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে, তা পরে বিস্তারিত জানানো হবে। গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ