ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১০:৪২:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৪২:৩১ পূর্বাহ্ন
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়ি ও জনবিরল এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা এপি ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর)
রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক শূন্য। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।  


ইউএসজিএস জানায়, আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পরে আপাতত কোনো সুনামির আশঙ্কা নেই

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 



প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ