ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় এসিল্যান্ডের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১১:৩১:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১১:৩১:৫৫ পূর্বাহ্ন
মাগুরায় এসিল্যান্ডের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ সংবাদচিত্র: সংগৃহীত
মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে বোমা নিক্ষেপের ফলে ভূমি কার্যালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচ তলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত তিনটার দিকে দুষ্কৃতিকারীরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে নিচতলার একটি রুম অগ্নিকাণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার আসবাবপত্র ও জমির প্রয়োজনীয় নথিপত্র পড়ে নষ্ট হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাগুরা সদর উপজেলার সহকারী (ভূমি) -এর কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ