ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিয়ে করলেন হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১২:১৮:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:১৮:৫৬ পূর্বাহ্ন
​বিয়ে করলেন হান্নান মাসউদ ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দু’জন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ