সাতসকালে আবার ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১২-২০২৫ ০৭:০৬:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৫ ০১:০৮:৪১ অপরাহ্ন
ছবি: ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।
বাংলা স্কুপ/ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স