ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খালেদা জিয়ার জানের সদকা হিসেবে ১৬টি ছাগল দান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০২:৫৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৬:২৫:০৫ অপরাহ্ন
​খালেদা জিয়ার জানের সদকা হিসেবে ১৬টি ছাগল দান ​ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় কুমিল্লা নগরীর বিভিন্ন এতিমখানায় বুধবার (৩ ডিসেম্বর) সকালে ১৬টি খাসি সদকা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াছিন এই সদকার ব্যবস্থা করেন।

কুমিল্লা টাউন হল মাঠে সদকা বিতরণের আগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। নগরীর কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম দোয়া পাঠ করান।

এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং বিএনপি নেতা সাজ্জাদুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম জানান, জানের বদলে জান- এই মানত অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন নগরীর বিভিন্ন এতিমখানায় এই খাসি সদকা দিয়েছেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকে ১৬টি খাসি সদকা দেয়া হয়েছে। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ