ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:০৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:৩৭:৪৯ অপরাহ্ন
খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ তোলেন। রুহুল কবির রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।

তিনি বলেন, রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশের স্বার্থে বেগম জিয়া অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে যেন কোনো সহিংসতা না ঘটে- এ জন্য সরকার গঠন করে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে।

তিনি বলেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারে দাবি তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই।এই বিএনপি নেতা বলেন, দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ