ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:৪৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:৪৯:০৫ অপরাহ্ন
​ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক ​ফাইল ছবি
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক বার্তায় এই শোক ও সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে বার্তাটি শেয়ার করে।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

প্রফেসর ইউনূস বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ  বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ