ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:৪২:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:৪৫:৪৭ অপরাহ্ন
​রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ​ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’

এর এক মিনিট আগে ৭টা ২৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যটাস দেওয়া হয়। সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘Resignation.’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরও স্বপদেই বহাল আছেন তিনি।

যদিও তাঁর পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও সমালোচনা রয়েছে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তাঁকে অপসারণের দাবি জানানো হলেও, অন্তর্বর্তী সরকার তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ