ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৫ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৫:৪১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:০০:৪২ অপরাহ্ন
​৫ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ ​ছবি: সংগৃহীত
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে নয়, ক্যাচ নিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।

এই ম্যাচ একাই ৫টি ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম।

ম্যাচে গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করেন তানজিদ তামিম। তার আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি করে নিয়েছেন মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

আইরিশদের টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ