ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৪:৪৩:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৬:০৪ অপরাহ্ন
​খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ ​ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দায়িত্বপালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে পৌঁছান এসএসএফ সদস্যরা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর কয়েকজন সদস্য রাজধানীর হাসপাতালে এসে দায়িত্ব গ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নির্দেশনাও দেওয়া হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রসঙ্গত, অনেকটা হঠাৎ করে খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা আছে বিএনপিতে। দলটির নেতাদের কেউই এ বিষয়ে স্পষ্ট কোনও কারণ জানাতে পারেননি। একটি সূত্রের দাবি, বিএনপিকে খুশি করতেই সরকারপ্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন। এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন তার আসার কথা নিয়ে আলোচনা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

খালেদা জিয়ার ‘ভিভিআইপি মর্যাদা’ অবিলম্বে কার্যকরের নির্দেশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ