‘৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা করবে ইসি’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১২-২০২৫ ০৩:২৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৫ ০৩:২৫:১৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী ৭ ডিসেম্বর (রোববার) নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ কমিশন সভায় বসবে, যেখানে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল এই তথ্য দেন।
ইসি আনোয়ারুল বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এ অনুযায়ী ইসি ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের সুযোগ পাবেন। একইসঙ্গে তফসিলেই ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে।
রাজনৈতিক দল, ভোটার এবং দেশজুড়ে সংশ্লিষ্ট সব মহলে জাতীয় নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনার প্রেক্ষাপটে ইসির এই ঘোষণা নতুন গতি আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স