তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি : পররাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১২-২০২৫ ০২:৪৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৫ ০২:৪৬:৩২ অপরাহ্ন
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে।
তবে তার দেশে ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স