নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মশালা স্থগিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১২-২০২৫ ০২:৪২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৫ ০২:৪২:৪৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা স্থগিত করার কথা জানিয়েছে সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সংযুক্ত থাকার কথা ছিল। এই কর্মশালায় ৮৪৩ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল।
কর্মশালার চিঠিতে বলা হয়েছিল, এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর/সংস্থার প্রধান, সব বিভাগীয় কমিশনার, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা ও দায়রা জজ, সব মহানগর দায়রা জজ, সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সব চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সব পুলিশ সুপার, সব আঞ্চলিক নির্বাচন অফিসার, সব জেলা নির্বাচন অফিসার, সব জেলা থেকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রতি জেলা থেকে একজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সব বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতি জেলা থেকে পাবলিক প্রসিকিউটর উপস্থিত থাকবেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স