ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:৫৫:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:০৫:১১ পূর্বাহ্ন
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “উনি শিগগিরই চলে আসবেন ইনশাল্লাহ।” তবে কবে আসবেন, তা নির্দিষ্ট করে বলেননি বিএনপির এ নেতা। এদিন রাত ৯টা থেকে টানা আড়াই ঘণ্টা বৈঠক চলে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসাসেবার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বেগম জিয়ার সর্বশেষ অবস্থা বৈঠকে তুলে ধরেন। বৈঠকের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘এটা আমাদের নিয়মিত বৈঠক। এখানে নির্বাচনভিত্তিক এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রচারের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।” বিএনপি চেয়ারপারসনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ সংক্রান্ত বিষয় অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাহেব সংবাদমাধ্যমকে বলবেন।” বাংলা স্কুপ/ডেস্ক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ