ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির পোস্ট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৫ ১২:১৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:৪০:০০ পূর্বাহ্ন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির পোস্ট ​ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খালেদা জিয়ার চিকিৎসার যেকোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) রাতে নরেন্দ্র মোদি এক্সে এক পোস্টে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অনেক বছর ধরে বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে।’

এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তাঁকে রোববার (৩০ নভেম্বর) রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ বলে বিএনপির এক নেতা জানিয়েছেন।

বাংলা স্কুপ/ডেস্ক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ